ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল অপারেটর এয়ারটেলের বাংলাদেশ গ্রাহক সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
৫০ লাখ গ্রাহক ছাড়ানোর খবর জানিয়ে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এয়ারটেল বলেছে, তারা নেটওয়ার্ক ব্যবস্থা আরো শক্তিশালী করবে এবং সাশ্রয়ী সেবা দিয়ে যাবে।
এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট বলেন, "৫০ লাখ গ্রাহক ছাড়িয়ে যাওয়ার মাইলফলক অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের ব্র্যান্ড বক্তব্য 'ভালোবাসার টানে, পাশে আনে' এর প্রতিশ্র"তি অনুযায়ী বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশ্বমানের সব সেবা প্রদানের কার্যক্রম বজায় রাখার প্রতিশ্র"তি পালনে দৃঢ় প্রতিজ্ঞ।"
২০১০ সালের জানুয়ারি মাসে ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার কিনে ভারতী এয়ারটেল এবং পরবর্তীতে ২০১০ সালের ডিসেম্বর মাসে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড নামে যাত্রা শুরু করে।
ভারতীয় প্রতিষ্ঠানটি কেনার আগে এয়ারটেলের নাম ছিলো ওয়ারিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24