২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ বিশ্ববাজার: মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্ববাজারে মূল্যস্ফীতির ফলে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্ববাজারে মূল্যস্ফীতির ফলে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। শনিবার তিনি সংসদে বলেন, দেশে মুদ্রাস্ফীতির কারণে পণ্যের মূল্যস্ফীতি ঘটে থাকে। তবে দ্রব্যের সরবরাহ ঘাটতির কারণেও মূল্যস্ফীতি ঘটতে পারে। "বর্তমানে দেশে কিছুটা মূল্যস্ফীতির চাপ লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে পণ্যের মূল্যে যে বৃদ্ধি ঘটেছে তা মূলত বাইরের উৎসের প্রভাব।" বিশ্ব বাজারে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যস্ফীতি আমদানির মাধ্যমে অভ্যন্তরীণ বাজারে স্থানান্তরিত হয়ে পণ্য মূল্যের স্ফীতি ঘটায় বলে জানান তিনি। প্রশ্নোত্তর পর্বে মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিকের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের কার্যসূচির শুরতে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হয়। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ১০ দশমিক ২০ শতাংশে দাঁড়িয়েছে। এপ্রিল মাসে এ হার ছিল ১০ দশমিক ৬৭ শতাংশ। মার্চ মাসে ছিল ১০ দশমিক ৪৯ শতাংশ। 'যথাসময়ে মার্চেন্ট ব্যাংক স্থাপন কার্যক্রম' মোছাম্মৎ ফরিদা আখতারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে শেয়ারবাজারের ধারণক্ষমতা বিবেচনায় রেখে যথোপযুক্ত সময়ে মার্চেন্ট ব্যাংক স্থাপনের কার্যক্রম স