২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে চাঙাভাব

আগের দিনের মতো চাঙাভাবের মধ্যে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। দুই ঘণ্টায় সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো চাঙাভাবের মধ্যে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। দুই ঘণ্টায় সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সকাল থেকেই সূচকের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। দুপুর ১২টা ৫৬ মিনিটে সাধারণ সূচক ছিলো ৫৮০৩ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৮ পয়েন্ট বেশি। ওই সময় পর্যন্ত ১৯২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৪৫৬ কোটি টাকা। লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৯টির। ১২টির দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২৫৭ ঘ.

এ সম্পর্কিত আরো খবর