২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে ৫ হাজার কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

খুলনায় নিরাপদ পানি সরবরাহের এক প্রকল্পসহ একটি প্রকল্পসহ পাঁচ হাজার একশ ২৪ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় নিরাপদ পানি সরবরাহের এক প্রকল্পসহ একটি প্রকল্পসহ পাঁচ হাজার একশ ২৪ কোটি টাকার সাতটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সভা শেষে পরিকল্পনা সচিব মনজুর হোসেন এ তথ্য জানান। দুই হাজার পাঁচশ ৫৮ কোটি টাকার খুলনা ওয়াটার সাপ্লাই প্রকল্পের আওতায় ভূ-উপরিস্থ পানি ব্যবহার উপযোগী করে সরবরাহ করা হবে। প্রকল্পটি ২০১৭ সালের জুনের মধ্যে শেষ হবে। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ৫২ কোটি টাকা ব্যয়ে 'গবাদি পশু পালন ও বায়োগ্যাস বোতলজাতকরণের মাধ্যমে দারিদ্র বিমোচনমূলক প্রায়োগিক গবেষণা প্রকল্প', ২৭৬ কোটি টাকা ব্যয়ে 'স্ট্রেনদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন প্রকল্প', ৩৩ কোটি টাকা ব্যয়ে 'কুড়িগ্রামে সমন্বিত বীজ হিমাগার নির্মাণ প্রকল্প'। এ ছাড়া ৯৮ কোটি টাকা ব্যয়ে 'শেরে বাংলা নগরে তিনটি বেইসমেন্টসহ বিনিয়োগ বোর্ডের নিজস্ব ভবন নির্মাণ প্রকল্প', ৭০ কোটি টাকা ব্যয়ে 'ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার নির্মাণ প্রকল্প' এবং ২ হাজার ৩৭ কোটি টাকা ব্যয়ে 'কনস্ট্রাকশন অব ডাবল লাইন বিটুইন টঙ্গী অ্যান্ড ভৈরব বাজার ইনক্লুডিং সিগনালিং (প্রথম সংশোধিত) প্রকল্প' অনুমোদন পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/পিডি/১৯৪৫ ঘ.