ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থিতিশীলতা ফিরিয়ে পুঁজিবাজারকে গতিশীল করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত লেনদেন স্থগিত করাসহ ১৯ দফা দাবি জানিয়েছে 'পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ'।
একই সঙ্গে পুঁজিবাজারের অস্থিরতার জন্য অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতিকে দায়ী করে তাদের অপসারণ চেয়েছে সংগঠনটি।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক এ কে এম মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, ৩০ জুনের মধ্যে এসব দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
লিখিত বক্তব্যে মিজান বলেন, "দেশের অর্থনীতিকে সচল রাখতে শিল্পায়নের বিকল্প নেই। আর শিল্পায়নের জন্য পুঁজিবাজারকে স্থিতিশীল ও গতিশীল করা প্রয়োজন।"
ঐক্য পরিষদের ১৯ দফার মধ্যে রয়েছে- আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত এসএলআর ও সিআরআর এর হার কমানো এবং পুঁজিবাজারে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগের হার ২০ শতাংশে নির্ধারণ করা; বাজারের স্থিতিশীলতার জন্য সূচক ৮৫০০ পয়েন্টে নির্ধারণ করা এবং এই সূচক ১০ হাজার ৫০০ পয়েন্টের বেশি নির্ধারণ না করা।
এছাড়া অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন করে এবং বিনিয়োগকারীদের পক্ষ থেকে তিনজন প্রতিনিধি নিয়ে একটি মার্কেটিং সেল গঠন, বিও অ্যাকাউন্টের বার্ষিক ফি ১০০ টাকা নির্ধারণ এবং ক্যাশ ডিভিডেন্ট দেওয়ার পাশাপাশি রাইট শেয়ার ও বোনাস শেয়ার দেওয়ার বিষয়ে বিদেশি কোম্পানিগুলোকে বাধ্য করার দাবি জানিয়েছে সংগঠনটি।
মিজান-উর-রশিদ চৌধুরী বলেন, "বাংলাদেশ ব্যাংকের গভর্নর স
bdnews24