২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারেও টাকা সাদা হবে, আশা কামালের

বন্ডের পাশাপাশি পুঁজিবাজারেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হবে বলে আশাবাদী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহম মুস্তফা কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্ডের পাশাপাশি পুঁজিবাজারেও কালো টাকা সাদা করার সুযোগ রাখা হবে বলে আশাবাদী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহম মুস্তফা কামাল। মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, "বন্ডের পাশাপাশি পুঁজিবাজারেও যেন এ সুযোগ দেওয়া হয় তা অর্থমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করছি আমরা। আশা করছি, অর্থমন্ত্রীকে বোঝাতে সক্ষম হব।" আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি ট্রেজারি বন্ডে ১০ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী। পুঁজিবাজারেও এ সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে দেশের দুটি স্টক এক্সচেঞ্জ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার প্রথম বাজেটে (২০০৯-১০) পুঁজিবাজারসহ চারটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ রাখেন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ওই অর্থবছরে প্রায় ৪২৩ কোটি 'কালো' টাকা পুঁজিবাজারে খাটানো হয়। তবে চলতি অর্থবছরে এ সুযোগ ছিল না। মুস্তফা কামাল জানান, ডিএসইর সঙ্গে সংসদীয় কমিটির বৈঠকে বাজেটে অন্তর্ভূক্ত করার জন্য অনেকগুলো সুপারিশ এসেছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করে তা বাজেটে অন্তর্ভূক্ত করার পরামর্শ দেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহিউদ্দিন খান আলমগীরও এ বৈঠকে উপস্থিত ছিলেন। 'বিপর্যয়ে অনেককেই দায়ী' পুঁজিবাজারে মহা বিপর্যয় নেমে এসেছে উল্লেখ করে বাজারে অস্থিরতার পেছনে জড়িতদের বিচারও দাবি করেছেন মুস্তফা কামাল। তিনি বলেন, "পুঁজিবাজারের বিপর্যয়ে কেউ না কেউ বা অনেকেই দায়ী। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর যেসব বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুষিয়ে দেওয়ার জন্য বাজার স্থিতিশীল করতে হবে।" গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে পুঁজিবাজারে ব্যাপক উত্থান-পতনের পর কারসাজির অভিযোগ তুলে রাস্তায় নামে বিনিয়োগকারীরা। এরপর সরকারের নির্দেশে একটি তদন্ত কমিটি করা হয় এবং ওই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশন পুনর্গঠনসহ বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়। ওই সময় সিএমসি কামাল টেক্সটাইল মিলসের পরিচালক মুস্তফা কামালের বিরুদ্ধেও কারসাজিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে সিএমসি কামালের শেয়ারের দাম 'অতিমূল্যায়িত' উল্লেখ করে বলা হয়, ২০০৯ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল ঋণাত্মক ২ দশমিক ৬১ টাকা এবং লোকসানের পরিমাণ ছিল ৪০ লাখ টাকা। কিন্তু এক পর্যায়ে এই শেয়ারের দাম এক লাফে বেড়ে অভিহিত মূল্যের ১৬ গুণ হয়। স