২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএলএম ব্যবসা নিয়ন্ত্রণে আইনের খসড়া তৈরি

মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের লক্ষ্যে কারাদণ্ড ও জরিমানা এবং ২১ ধরনের ব্যবসা নিষিদ্ধের প্রস্তাব রেখে একটি আইনের খসড়া প্রস্তুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 02:24 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণের লক্ষ্যে কারাদণ্ড ও জরিমানা এবং ২১ ধরনের ব্যবসা নিষিদ্ধের প্রস্তাব রেখে একটি আইনের খসড়া প্রস্তুত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মতামত নেওয়ার জন্য 'ডাইরেক্ট সেল (এমএলএম) আইন-২০১১' এর খসড়াটি শিগগিরই ওয়েবসাইটে দেওয়া হবে বলে জানিয়েছেন এ সংক্রান্ত কমিটির একজন কর্মকর্তা। এ ধরনের প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদে পড়ে বহু মানুষ নিঃস্ব হয়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে একটি নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এ সংক্রান্ত আইনের খসড়া তৈরির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজাকে প্রধান করে গত মার্চ মাসে গঠন করা হয় ১৭ সদস্যের এই কমিটি। সোমবার কমিটির এক সভার পর কমিটির সদস্য সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব ও পরিচালক (বাণিজ্য সংগঠন) নাজমুল আহসান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওয়েবসাইটে ১৫ দিন মতামত নিয়ে তা পর্যালোচনার পর প্রয়োজনে খসড়ায় সংযোজন-বিয়োজন করা হবে। আগামী অগাস্টের মধ্যে খসড়া চূড়ান্ত করা যাবে বলে আশা করছি।" প্রয়োজনীয় আইন ও নিয়ন্ত্রক সংস্থার অভাবে স