২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চিলাহাটী পূর্ণাঙ্গ স্থলবন্দর হবে'

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারীর চিলাহাটীতে শুল্ক ষ্টেশন চালু করার নির্দেশ দিয়েছেন। এ সরকারের আমলেই চিলাহাটীকে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপ দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

নীলফামারী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারীর চিলাহাটীতে শুল্ক ষ্টেশন চালু করার নির্দেশ দিয়েছেন। এ সরকারের আমলেই চিলাহাটীকে একটি পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপ দেওয়া হবে। তিনি বলেন, এতে এ অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। ফিরে আসবে প্রাণচাঞ্চল্য। রোববার দুপুরে তিনি চিলাহাটীর জিরো পয়েন্ট মুক্তিরহাট ও বন্ধ থাকা চিলাহাটী শুল্ক ষ্টেশন পরিদর্শণ শেষে স্থানীয় কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় একথা বলেন। জেলা আওয়ামী লীগ সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী আরো বলেন, অবহেলিত উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য চিলাহাটী স্থলবন্দর স্থাপন অপরিহার্য। যা শুধু এই অঞ্চল নয়, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, মহাজোট সরকার যখন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করেছে ঠিক সে সময় বিরোধী দল সংসদে না এসে জ্বালাও পোড়াও ও ভাংচুরের রাজনীতি শুরু করেছে। দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। যা কোনভাবে দেশের মানুষের কাম্য নয়। মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একেএম ইয়াহিয়া চৌধুরী, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, কর্ণেল (অব:) মারুফ সাকলান, জাফর ইকবাল সিদ্দিকী, ড. হামিদা বানু শোভা, স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ মহাজোট নেতৃবৃন্দ। মন্ত্রী এর আগে সৈয়দপুরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৩৫ ঘ.