২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপণ্য আমদানি ঋণে ১২ শতাংশের বেশি সুদ হবে না

নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ঋণপত্রে ১২ শতাংশের বেশি সুদ নেবে না বলে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ঋণপত্রে ১২ শতাংশের বেশি সুদ নেবে না বলে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাজধানীতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বিএবি এবং ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হবে। একইসঙ্গে আমানতকারীদের ১২ শতাংশের বেশি সুদ দেওয়া হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। কোনো ব্যাংক এ নিয়ম অমান্য করলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) এ বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। খাদ্যশস্য আমদানির এলসির ক্ষেত্রে ১২ শতাংশের বেশি সুদ নেওয়া হবে না বলে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীকে জানিয়েছিলো বিএবি। আমানতকারীদের সুদের হারও ১২ শতাংশের বেশি হবে না বলে প্রধানমন্ত্রীকে সেসময় জানিয়েছিল বিএবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/২০২৮ ঘ.