২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ঘণ্টায় অস্থির ঢাকার পুঁজিবাজার

উত্থান-পতনের মধ্য দিয়ে দিনের লেনদেনের প্রথম ঘণ্টা পার করেছে ঢাকার পুঁজিবাজার। তবে এই সময়ে অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্থান-পতনের মধ্য দিয়ে দিনের লেনদেনের প্রথম ঘণ্টা পার করেছে ঢাকার পুঁজিবাজার। তবে এই সময়ে অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে। বুধবার বেলা ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর পর প্রথম ২০ মিনিটে সূচক ৪০ পয়েন্ট বাড়লেও পরের ১৫ মিনিটে তা ৫০ পয়েন্টের বেশি নেমে যায়। দুপুর ১২টা ২০ মিনিটে সূচক দাঁড়ায় ৫ হাজার ৮২৫ পয়েন্ট, যা লেনদেন শুরুর তুলনায় মাত্র ৪ পয়েন্ট বেশি। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া মোট ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১২১টির এবং কমেছে ৯৮টির। অপরিবর্তিত ছিল ১৫টি দাম। ১৬৩ কোটি টাকার শেয়ার হাত বদল হয় ওই সময় পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১২৩৮ ঘ.