২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭% প্রবৃদ্ধি অর্জন স্বাভাবিক: মুহিত

চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হওয়ায় আগামী অর্থবছরে ৭ শতাংশ অর্জন স্বাভাবিকভাবেই হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2011, 07:19 AM

Updated : 24 Aug 2022, 03:18 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হওয়ায় আগামী অর্থবছরে ৭ শতাংশ অর্জন স্বাভাবিকভাবেই হবে বলে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রবৃদ্ধি ৭ শতাংশ ধরায় বিভিন্ন মহল থেকে তা অর্জনের বিষয়ে সন্দেহ প্রকাশের প্রেক্ষাপটে তিনি মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন স্বাভাবিকভাবেই সম্ভব। কারণ এ বছরই আমরা ৬ দশমিক ৭ শতাংশ অর্জন করেছি।" অর্থমন্ত্রী গত ৯ জুন জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য ৭ শতাংশ প্রবৃদ্ধি ধরে ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন, যার আকার চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। গত তিন বছরে বাজেট ঘাটতি কখনোই ৫ শতাংশের বেশি হয়নি জানিয়ে এ ঘাটতি সীমার মধ্যেই রয়েছে বলে জানান মন্ত্রী। অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়া হবে কি না, জানতে চাওয়া হলে সে বিষয়ে কিছু বলেননি মুহিত। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বাজেট ঘোষণার পর থেকে অপ্রদর্শিত আয় পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে আসছে। অর্থমন্ত্রী জানান, মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএমকে একটি আইনি কাঠামোয় আনতে সরকার কাজ করছে। স