২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে ডিএসইতে ধস

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে হরতালের দিনে লেনদেন হলেও ঢাকার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছেন। তিনশ' পয়েন্ট সূচক পড়ার পাশাপাশি প্রায় সব শেয়ারের দাম কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2011, 05:26 AM

Updated : 24 Aug 2022, 03:17 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে হরতালের দিনে লেনদেন হলেও ঢাকার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছেন। তিনশ' পয়েন্ট সূচক পড়ার পাশাপাশি প্রায় সব শেয়ারের দাম কমেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামী রোববার সকাল থেকে সারাদেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে। মহাজোট সরকারের সময়ে ডাকা আগের হরতালের দিনগুলোতে লেনদেন স্বাভাবিক থাকলেও রোববার ব্যাপক দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫৬৭৬ দশমিক ২৯ পয়েন্ট, যা আগের দিনের তুলনায় ৩১৩ দশমিক ৫২ পয়েন্ট কম। দিনের লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টার সূচক পড়ে প্রায় ২০০ পয়েন্ট। প্রায় আড়াই ঘণ্টা পতন অব্যাহত থাকার পর ১টা ২০ মিনিটের দিকে সূচক খানিকটা ঊর্ধ্বমুখী হয়ে উঠলেও আধণ্টার মধ্যেই আবার পড়তে থাকে। লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ২৫২টির দামই কমেছে। বেড়েছে মাত্র ৫টির দাম, আর বাকি দুটির দাম ছিলো অপরিবর্তিত। তবে হাতবদল হয়েছে ৫৯৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। এর আগে গত সপ্তাহের শেষদিন মোট লেনদেনের পরিমাণ ছিলো ৬৬৬ কোটি ৮৯ লাখ টাকা। ডিএসই'র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রোকারেস হাউসগুলোর মধ্যে ১৫১টি সকাল ১১টার আগেই লগইন করায় নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/এএল/১৫৪৩ ঘ.