২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিখাতে ভর্তুকি কমছে

আগামী অর্থবছরে কৃষিখাতে ভর্তুকি কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে কৃষিখাতে ভর্তুকি কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১১-২০১২ অর্থবছরে কৃষিখাতে ভর্তুকি বাবদ চার হাজার পাঁচশ' কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রাখেন তিনি। বৃহস্পতিবার সংসদে এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ২০১০-১১ অর্থবছরে কৃষিখাতে পাঁচ হাজার সাতশ' কোটি টাকা বরাদ্দ রাখা হয়। ২০০৯-১০ অর্থবছরে কৃষিখাতে ভর্তুকি বরাদ্দ ছিলো চার হাজার আটশ ৯২ কোটি টাকা। আগামী অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ১৩ হাজার আটশ কোটি টাকা করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ২০১১-১২ অর্থবছরের বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য সাত হাজার চারশ ১১ কোটি টাকা রাখার প্রস্তাব করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০০ ঘ.