ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১-১২ অর্থবছরে সুদ শোধ করতে সরকার খরচ ধরেছে প্রায় ১৮ হাজার টাকা।
হিসাব অনুযায়ী, মোট বাজেটের ১১ শতাংশই খরচ হয়ে যাবে সুদ পরিশোধে, যা জিডিপির ২ শতাংশ।
প্রস্তাবিত এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেটে অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ শোধ করতে বরাদ্দ রাখা হয়েছে ১৭ হাজার ৯৯৭ কোটি টাকা। অভ্যন্তরীণ সুদ পরিশোধ করতে খরচ ধরা হয়েছে ১৬ হাজার ৫১৯ কোটি টাকা। আর বৈদেশিক ঋণের সুদের জন্য রাখা হয়েছে এক হাজার ৪৭৮ কোটি টাকা।
বিদায়ী অর্থবছরে সুদ পরিশোধ বাবদ ১৪ হাজার ৭০৯ কোটি টাকা রাখা হয়। সংশোধিত বাজেটে কমিয়ে ১৪ হাজার ৫৭৮ কোটি টাকা করা হয়।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/এআরএইচ/জিএনএ/১৮৫৬ ঘ.
bdnews24