ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারি ও জেলেদের সহায়তা এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে প্রস্তাবিত বাজেটে ৯৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২০১১-১২ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করেন তিনি।
গত বছরের সংশোধিত বাজেটে এই বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ৮০০ কোটি টাকা।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়, বিলুপ্তপ্রায় মাছের জাত সংরক্ষণ ও মুক্ত জলাশয়ে পোনা মাছ ছাড়ার কার্যক্রমের অংশ হিসেবে বিদায়ী ২০১০-১১ অর্থবছরে দেশের বিভিন্ন জলাশয়ে ২২২ মেট্রিক টন মাছের পোনা ছাড়া হয়েছে। পাবনা, যশোর, বৃহত্তর ফরিদপুর, হাওর অঞ্চল ও কাপ্তাই লেকে মাছের এই পোনা ছাড়া হয়।
এছাড়াও জাটকা রক্ষায় জেলেদের খাদ্য ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ফলে বছরের একটি নির্দিষ্ট সময়ে ইলিশ ও জাটকা মাছ ধরা বন্ধ থাকছে। ফলে ইলিশের উৎপাদন বেড়েছে। দৈনিক মাথাপিছু মাছ প্রাপ্তির পরিমাণ বেড়ে এ বছর দাঁড়িয়েছে ২৩ দশমিক ৭ গ্রাম।
বাজেট বক্তৃতায় মুহিত বলেন, দেশে মাছ-দুধের উৎপাদন বৃদ্ধির জন্য গত বছরের বাজেটে বেশ কিছু বরাদ্দ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় নতুন অর্থবছরের বাজেটে ২০০টি কৃত্রিম প্রজনন পয়েন্ট নির্মাণ, প্রাণীর বীজ (সিমেন) উৎপাদনের জন্য একটি গবেষণাগার, ষাড় (বুল) স্টেশন স্থাপন এবং স্বেচ্ছাসেবী ও খামারিদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
দেশে স
bdnews24