ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম কার্ডের মূল্য সংযোজন কর ৬০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে সিমকার্ডের ওপর মূল্য সংযোজন করের (মূসক) আওতায় ৮০০ টাকা কর ধার্য রয়েছে। অনেক দিন ধরে এটা কমানোর দাবি রয়েছে। এ দাবির প্রেক্ষিতে সিম কার্ডের ওপর ধার্যকৃত কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
এছাড়া সিম কার্ডের ওপর ট্যারিফ ভ্যালু নতুনভাবে আরোপ করা হয়েছে। ৩২ কিলোবাইট ধারণক্ষমতাসম্পন্ন সিম কার্ডের ওপর ০.৫৫ সেন্ট এবং ৬৪ কিলোবাইট ধারণক্ষমতার সিম কার্ডের ওপর ০.৬৫ সেন্ট ট্যারিফ ভ্যালু আরোপ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯০৫ ঘ.
bdnews24