ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঙাভাবের মধ্যে ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে। পৌনে ৪ ঘণ্টার লেনদেনে সূচকে যোগ হয়েছে ৫০ পয়েন্ট।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সকাল থেকেই সূচক বাড়ছে। দুপুর ২টা ৫১ মিনিটে সাধারণ সূচক ছিলো ৫৯৯৯ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫০ পয়েন্ট বেশি।
বুধবার সাধারণ সূচক বেড়েছিলো ৭ পয়েন্ট।
ওই সময় পর্যন্ত ৬০৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। আগের দিন মোট লেনদেনের পরিমাণ ছিলো ৭৭১ কোটি টাকা।
হাতবদল হওয়া ১২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৯টির। ১৬টির দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫০০ ঘ.
bdnews24