ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ওঠানামার মধ্য লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এদিন সূচক খানিকটা উঠলেও আগের দিনের তুলনায় লেনদেন একশ' কোটি টাকা কম হয়েছে।
বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক দাঁড়ায় ৫৯৪৯ দশমিক ১২ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৫ পয়েন্ট বেশি।
হাতবদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৪১টির, কমেছে ১২০টির এবং তিনটির দাম ছিলো অপরিবর্তিত।
লেনদেন হয়েছে মোট ৭৭১ কোটি ২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১০৬ কোটি টাকা কম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৬০০ ঘ.
bdnews24