ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুর দিকে খানিকটা সময় বাদ দিলে আরেকটি ভালো দিন পার করেছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচক ৮০ পয়েন্টের বেশি ওঠার পাশাপাশি বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে এদিন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম ৫০ মিনিটে সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট পড়ে যায়। এরপর ওঠানামার মধ্যে থাকলেও দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৮৪৪ দশমিক ৭২ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৮১ দশমিক ৮৪ পয়েন্ট বেশি।
রোববার হরতালের মধ্যেও সূচক ০ দশমিক ১৭ পয়েন্ট বেড়েছিলো।
এছাড়া হাতবদল হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৭৩টির এবং ৮টির দাম ছিরো অপরিবর্তিত।
লেনদেন হয়েছে মোট ৬৭০ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১১০ কোটি টাকা বেশি।
এর আগে গত সপ্তাহের শেষদিন লেনদেনের পরিমাণ ছিলো ৫০৭ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৬৩৫ ঘ.
bdnews24