২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও সচল পুঁজিবাজার

হরতালের মধ্যেও লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেনও ছিলো আগের দিনের চেয়ে বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যেও লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। লেনদেনও ছিলো আগের দিনের চেয়ে বেশি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে রোববার দিনব্যাপী হরতাল চলছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেস হাউসগুলো লেনদেনে অংশ নেওয়ায় বাজার সচল রয়েছে বলে জানিয়েছেন ডিএসই'র উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২১৬টি ব্রোকারেস হাউসের মধ্যে ২১৩টিই সকাল ১১টার আগেই লগইন করেছে। তাই যথারীতি সকাল ১১টায় লেনদেন শুরু হয়েছে।" ডিএসইতে দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৭৬২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ০ দশমিক ১৭ পয়েন্ট বেশি। সারাদিনে ৫৬১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ৫০৭ কোটি টাকা। লেনদেন হওয়া ১২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১৬টির, ১৫টির দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৪০ ঘ.