২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কার্যালয়ের পাশে বোমার বিস্ফোরণ

হরতালের মধ্যে বিএনপি কার্যালয়ের পাশে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2011, 05:45 AM

Updated : 24 Aug 2022, 03:13 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মধ্যে বিএনপি কার্যালয়ের পাশে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। রোববার সকাল সোয়া ১১টার দিকে বিকট শব্দে বোমা দুটির বিস্ফোরণ ঘটে। কারা এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে প্রধান বিরোধী দল রোববার এ হরতাল পালন করছে। একই ইস্যুতে তাদের সঙ্গে জোটসঙ্গী জামায়াতে ইসলামীও হরতাল ডেকেছে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সকাল থেকে সমবেত রয়েছে বিএনপি নেতা-কর্মীরা। তাদের ঘিরে রেখেছে পুলিশ। বোমার শব্দে পুলিশ সদস্যরাও সচকিত হয়ে ওঠে। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের কয়েকশ গজ দূরের হোটেল ভিক্টোরিয়া এবং হোটেল লা-লুনার গলির মুখে বোমা দুটির বিস্ফোরণ ঘটে। বর্তমান সরকারের সময়ে এটি বিএনপির পঞ্চম হরতাল। গত ৭ ফেব্র"য়ারি এর আগের হরতালের দিনও বিএনপি কার্যালয়ের আশপাশে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৪০ ঘ.