ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনে দরপতনের পর আবারো সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন।
চারদিন ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতন হয়, সূচক কমে প্রায় ৯০ পয়েন্ট।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার শুরুতে কিছু সময় ওঠানামা চললেও এর পর থেকে বাড়তে থাকে সূচক। দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৭৬২ দশমিক ৭০ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৯৪ দশমিক ০২ পয়েন্ট বেশি।
এদিন লেনদেনের পরিমাণ ছিলো ৫০৭ কোটি ২০ লাখ টাকা। আগের দিন ৪৬১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৪টির এবং বাকি ৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/১৬০৩ ঘ.
bdnews24