ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে তাদের সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকে দেওয়া ঋণ সমন্বয়ের সময় আরো চার মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, অগাস্টের বদলে এই ঋণ সমন্বয়ের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছে ব্যাংকগুলো।
'মার্চেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত নিজস্ব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিটের অতিরিক্ত ঋণ সমন্বয় প্রসঙ্গে' শিরোনামের এই সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন ব্যাংক মার্চেন্ট ব্যাংকিং ও ব্রোকারেজ কার্যক্রম পরিচালনার জন্য নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান চালু করেছে। এসব প্রতিষ্ঠান পৃথক কার্যক্রম শুরু করায় ব্যাংকে সরবরাহ করা তহবিল এখন ঋণে পরিণত হয়েছে।
কিন্তু এই ঋণের পরিমাণ অধিকাংশ ক্ষেত্রে 'সিঙ্গেল বরোয়ার এক্সপোজার লিমিট' অতিক্রম করে গেছে। অর্থাৎ একটি ব্যাংক একজন গ্রাহককে সর্বোচ্চ যে অংকের অর্থ ঋণ দিতে পারে, মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে ঋণ দেওয়া হয়েছে তার চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ ১৫ শতাংশ অর্থ নিজস্ব মার্চেন্ট ব্যাংককে ঋণ হিসেবে দিতে পারে। যেসব ব্যাংক এই সীমার চেয়ে বেশি ঋণ দিয়েছে, তা আগামী অগাস্ট মাসের মধ্যে নামিয়ে আনার জন্য সময় বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।
কিন্তু সা
bdnews24