২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় ইব্রাহিম খালেদকে তলব

মানহানির মামলায় পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদকে তলব করেছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 11:54 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় পুঁজিবাজার তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদকে তলব করেছে ঢাকার একটি আদালত। ওই কমিটির প্রতিবেদনে সংক্ষুব্ধ হয়ে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড এ মামলা করে। এই প্রেক্ষিতে রোববার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ জগলুল হক আগামী ২০ জুলাই ইব্রাহিম খালেদকে হাজির হতে সমন জারির নির্দেশ দেন। মানহানির অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম গত ২৪ এপ্রিল ইব্রাহিম খালেদকে লিগ্যাল নোটিস পাঠায়। তাতে সাড়া না পেয়ে গত ১৮ মে ওই আদালতে মামলা করেন বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের আইন কর্মকর্তা সেলিম মিয়া। পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন আংশিক বাতিল চেয়ে ঢাকার জজ আদালতে গত ২৪ এপ্রিল আরেকটি মামলা করেন তিনি। মানহানির মামলায় ইব্রাহিম খালেদকে ১ নম্বর বিবাদী করা হয়েছে। মোকাবেলা বিবাদী করা হয়েছে আরো সাত জনকে। এর মধ্যে পুঁজিবাজার তদন্ত কমিটির অন্য তিন সদস্য মোহাম্মদ আব্দুল বারী, তৌফিক আহমেদ চৌধুরী ও নিহাদ কবিরও রয়েছেন। নাম উল্লেখ না করে আরো চার জনকেও মোকাবেলা বিবাদি করা হয়েছে এ মামলায়। তারা হলেন- সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক, সিটি ব্যাংক (এনএ) এর ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। আরজিতে বলা হয়, সঠিক তথ্য যাচাই না করে বাদীর (কোম্পানি) কোনো বক্তব্য না শুনে একতরফাভাবে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত কমিটি এবং তা সরকার প্রকাশ করার আগেই ১ নম্বর বিবাদী জনসমক্ষে প্রকাশ করেছেন। একটি কোম্পানির সঙ্গে যোগসাজশে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম ১৫ কোটি টাকা বিদেশে স্থানান্তর করেছেন বলে ইব্রাহিম খালেদের দেওয়া বক্তব্য সঠিক নয় দাবি করে প্রতিষ্ঠানটি আরজিতে বলছে, এ ধরনের বক্তব্যে তাদের সুনাম ক্ষুণ