২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পণ্যের কর পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণে আখাউড়া স্থলবন্দরে রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 09:18 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পণ্যের কর পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণে আখাউড়া স্থলবন্দরে রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দর কাস্টমসের জটিলতায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানি অ্যাসোসিয়েশনের সভাপতি মো.সফিকুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আগরতলার ব্যবসায়ীরা আগে কাস্টমসে কর পরিশোধ করে আমদানি-রপ্তানি কার্যক্রম চালাতো। কিন্ত এখন নতুন নিয়মে ট্রেজারি চালানে ব্যাংকের মাধ্যমে পণ্যের কর পরিশোধ করতে হয়। "কিন্তু ভারতে রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ব্যাংক বন্ধ থাকার কারণে তারা পণ্যের কর পরিশোধ করতে পারছেনা।" বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সরকার দৈনিক প্রায় ১ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান সফিকুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪২২ ঘ.