২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিটে বাংলাদেশের বাণিজ্য বাড়বে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ভৌগলিক অবস্থানের কারণে ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ অনেক দেশের জন্যে সহায়ক হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশেরও বাণিজ্য বাড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, ভৌগলিক অবস্থানের কারণে ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশ অনেক দেশের জন্যে সহায়ক হয়ে উঠতে পারে। এতে বাংলাদেশেরও বাণিজ্য বাড়বে। রাজধানীতে ইনডিয়ান ইনভেস্ট ট্রেড-২০১১ প্রদর্শনী করতে গিয়ে শনিবার তিনি বলেন, "বাংলাদেশ ভৌগলিকভাবে সুবিধাজনক অবস্থায় আছে। ফলে ট্রানজিটের মাধ্যমে ভারতের পূর্ব অংশ, নেপাল ও ভুটান এমনকি চীনের জন্যেও সহায়ক হয়ে উঠতে পারে। ফলে বাংলাদেশেরও বাণিজ্য বাড়বে।" রাজনীতির কথা ভুলে উন্নতির পথে এগিয়ে যেতে হলে পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একত্রে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। রাজধানীর একটি হোটেল ইন্ডিয়ান চেম্বার্স এন্ড কমার্স এ প্রদর্শনী আয়োজন করেছে। প্রদর্শনীতে বিদ্যুৎ প্রযুক্তি বিষয়ক ৪৮টি ভারতীয় প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ২১ থেকে ২৩ মে পর্যন্ত প্রদর্শনীটি চলবে। এফবিসিসিআই সভাপতি একে আজাদ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেজন্যে ভারতীয়দের দায়ী করার মানে নেই। আসলে আমাদের উদ্যোক্তাদের আরো সচেষ্ট হয়ে আধুনিক প্রযুক্তির পণ্য তৈরি করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- ঢাকা চেম্বার্স এন্ড কর্মাস ইন্ডাস্ট্রিজের সভাপতি আসিফ ইব্রাহিম, বাংলাদেশ ভারতীয় হাই কমিশনার রজিত মিত্তির, ইন্ডিয়ান চেম্বার্স এন্ড কমার্স (উত্তর-পূর্ব) সভাপতি মহেশ কে সাহারিয়া, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার্স এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল মাতলুব আহমেদ, মেট্ট্রোপলিটন চেম্বার্স এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মেজর জেনারেল (অব) আমজাদ খান চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২০৫৮ ঘ.