ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে দ্বিতীয় দিনের মতো সূচক ও লেনদেন দুই-ই কমেছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে দিনশেষে সাধারণ সূচক ৪২ দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৭১৮ দশমিক ০৭। হাতবদল হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম কমেছে ১৪৯টির, বেড়েছে ১০০টির এবং বাকি ৭টির দাম ছিলো অপরিবর্তিত।
এদিন বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪ কোটি ৪ লাখ ৬১ হাজার ৫১৭টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজারমূল্য ৪২৬ কোটি ৪৯ লাখ ৯১ হাজার টাকা।
এর আগে বুধবার এ বাজারে সাধারণ সূচক ৩০ পয়েন্ট কমে ৫৭৬০ হয়েছিলো। সেই সঙ্গে কমেছিলো বেশিরভাগ শেয়ারের দাম। লেনদেন হয় মোট ৪৫৫ কোটি টাকার শেয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৫৪৯ ঘ.
bdnews24