ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোয়া দুই বছরে সবচেয়ে কম লেনদেনের পরদিন বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছে ঢাকার পুঁজিবাজার। সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বাজার মূলধন। হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দামও বেড়েছে।
লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১২৯ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৫৬১২ দশমিক ৫২ পয়েন্ট হয়েছে এদিন। হাতবদল হয়েছে ৫ কোটি ৩৪ লাখ ৫৭ হাজার ২১৭টি শেয়ার, যার বাজার মূল্য ৪৪৯ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার টাকা।
এছাড়া লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার। এর মধ্যে দাম বেড়েছে ১২৮টি কোম্পানির, কমেছে ১৭টির এবং বাকি ৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
দিনের লেনদেন শুরুর প্রথম পৌনে এক ঘণ্টা সূচক ওঠানামার মধ্যে থাকলেও এরপর সূচক উঠতে থাকে। শেষ পর্যন্ত এ ধারা ছিলো অব্যাহত।
এর আগে বুধবার লেনদেনের পরিমাণ ছিলো গত সোয়া দুই বছরের মধ্যে সবচেয়ে কম- ৩০৭ কোটি টাকা। ২০০৯ সালের ১৯ ফেব্র"য়ারির পর থেকে এটিই ছিলো সর্বনিু লেনদেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
ঢাকার মতো চট্টগ্রামের পুঁজিবাজারেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে বৃহস্পতিবার।
দিন শেষে সার্বিক সূচক ৩৬১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৭৪ পয়েন্টে। আর বাছাই সূচক সিএসসিএক্স ২৩৩ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯২ দশমিক ৫১ পয়েন্ট হয়েছে।
মোট লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির দাম বেড়েছে, কমেছে ১৩টির এবং বাকি ৫টির দাম ছিলো অপরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৬৩৯ ঘ.
bdnews24