২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজির দাম বাড়ছে

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর ঘোষণা আসছে বৃহস্পতিবার। বুধবার রাজধানীর বিদ্যুৎ ভবনে এক কর্মশালা শেষে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তবে দাম কত শতাংশ বাড়ছে তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। কমিশনের সচিব খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর বিষয়ে ঘোষণা দেয়া হবে।" গত ৮ মার্চ সিএনজির দাম বাড়ানো নিয়ে বিইআরসির কার্যালয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়। গত বছরের ১৪ অক্টোবর বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) বিইআরসির কাছে সিএনজি'র দাম ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার ১৬ টাকা ৭৫ পয়সা থেকে ৪৮ দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ৯০ পয়সা করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাবের ওপর গত ১৭ ফেব্র"য়ারি বিইআরসিতে উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয় এবং ওই সভায় দাম বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। সর্বশেষ ২০০৮ সালের এপ্রিলে সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়, যা আগে ছিলো সাড়ে ৮ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৯৪০ ঘ.