ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ শুরুর দিনে ঢাকার পুঁজিবাজারে লেনদেনের শুরুতে চাঙাভাব থাকলেও দিনশেষে তা অব্যাহত থাকেনি।
প্রথম এক ঘণ্টায় সূচক প্রায় একশ পয়েন্ট বাড়লেও শেষ পর্যন্ত সূচকের ঘরে আগের দিনের চেয়ে ৭৩ পয়েন্ট কম নিয়েই শেষ হয়েছে লেনদেন। তবে এদিন বাজার মূলধন বেড়েছে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪৫টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম কমেছে ২১৪টির, বেড়েছে ২৫টির এবং বাকি ৬টির দাম ছিলো অপরিবির্তত। সাধারণ মূল্যসূচক ৭৩ দশমিক ৬৯ পয়েন্ট কমে হয়েছে ৫৮৯৯ দশমিক ৪০ পয়েন্ট।
এর আগে টানা কয়েকদিন দরপতনের পর বুধবার সাধারণ সূচকে ১০৭ যোগ হয়।
দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৩১ কোটি ৫৭ লাখ টাকা। বুধবার সর্বমোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৮১ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/জেকে/১৫৫৫ ঘ.
bdnews24