২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ফান্ড বিনিয়োগে

সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস কোম্পানির ৫০টি শেয়ারের একটি লট কেনার মধ্য দিয়ে পুঁজিবাজারে বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ শুরু হলো। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 06:01 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রতিষ্ঠান তিতাস গ্যাস কোম্পানির ৫০টি শেয়ারের একটি লট কেনার মধ্য দিয়ে পুঁজিবাজারে বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ শুরু হলো। বুধবার চূড়ান্ত অনুমোদনের পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ফান্ডের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান সাংবাদিকদের বলেন, তিতাসের শেয়ার কেনার মধ্য দিয়ে বাজারে বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ শুরু হলো। এ ফান্ড বাজার স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে "আমরা ভালো ও মৌলভিত্তিসম্পন্ন শেয়ার কিনবো", বলেন তিনি। এ সময় ফান্ডটির সহ-উদ্যোক্তা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫ হাজার কোটি টাকার এ ফান্ড থেকে এখনই ৫০০ কোটি টাকা বাজারে বিনিয়োগ করা যাবে। বাকি টাকা প্রয়োজন অনুযায়ী সময়ে বিনিয়োগ করা হবে। পুঁজিবাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার একটি তহবিল গড়ার কথা জানানোর পর গত ৬ মার্চ বাংলাদেশ ফান্ড গঠনের ঘোষণা দেয় আইসিবি। এ ফান্ডের স্পন্সর হিসাবে রয়েছে আইসিবি, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক ও অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, জীবন বীমা ও সাধারণ বীমা কর্পোরেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১২০০ ঘ.