২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকায় লেখালেখি না করার অনুরোধ

টাকায় লেখালেখি না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকায় লেখালেখি না করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ অনুরোধ জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে প্রচলিত বিভিন্ন মূল্যমানের নোটের গায়ে মোবাইল নম্বরসহ বিভিন্ন ধরনের লেখালেখির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। টাকার উপর লেখালেখি হলে জলছাপ, অন্ধদের জন্য বিন্দু, লুকানো মুদ্রণ, ইরিডিসেন্ট স্ট্রাইপ, অসমতল ছাপা, রং পরিবর্তনশীল ছাপা, নিরাপত্তা সূতা, উভয় দিক হতে দৃশ্যমান ছাপা, মাইক্রোপ্রিন্টের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য বিকৃত হয়। ফলে নোটটি জাল নাকি আসল তা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের লেখালেখিতে নোটের সৌন্দর্য হানির পাশাপাশি স্থায়িত্ব হ্রাস পায় পায় উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের ভাবমূর্তি রক্ষা করতে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমআই/১৯৩১ ঘ.