২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশ করছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ডেকেছেন, এতে পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 07:03 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ডেকেছেন, এতে পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। দুপুরে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে সংবাদ সম্মেলনের কথা সাংবাদিকদের জানানো হয়। সন্ধ্যা ৬টায় মন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন হবে। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন, পুঁজিবাজারের তদন্ত প্রতিবেদন সংবাদ সম্মেলনে প্রকাশ করা হবে। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন তদন্ত কমিটি গত ৭ এপ্রিল তাদের প্রতিবেদন অর্থমন্ত্রীকে দেন। সরকার আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ না করলেও তা গণমাধ্যমে চলে এসেছে। টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে গত ডিসেম্বর ও জানুয়ারিতে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে দুই দফা বৈঠকের পর অর্থমন্ত্রী এ তদন্ত কমিটি গঠন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১২৫৫ ঘ.