২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা

পাঁচটি প্রতিষ্ঠান ২০১০ সালে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 06:22 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচটি প্রতিষ্ঠান ২০১০ সালে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স, ফেডারেল ইনসুরেন্স ও ইনটেক অনলাইন লিমিটেড। বৃহস্পতিবার বিকালে ডিএসই ওয়েবসাইটে প্রতিষ্ঠানগুলোর লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সোমবার এসব প্রতিষ্ঠানের লেনদেনে কোনো মূল্যসীমা থাকবে না। বেক্সিমকো প্রতিষ্ঠানটি ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার পাবেন বিনিয়োগকারীরা। বেক্সিমকোর বার্ষিক সাধারণ সভা হবে ৩০ জুন সকাল ১১টায়, গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে। রেকর্ড ডেট ১১ মে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে তাদের শেয়ার প্রতি আয় ৪০ টাকা ৮২ পয়সা, শেয়ার প্রতি সম্পদমূল্য ৯৩ টাকা ৮৬ পয়সা, নিট পরিচালন ব্যয় ২ টাকা ৬১ পয়সা। বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠানটি ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি ৫টি শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার দেবে তারা। বার্ষিক সাধারণ সভা হবে ২ জুলাই, বেলা সাড়ে ১২টায়, গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকো ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে। রেকর্ড ডেট ১১ মে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের ৩১ ডিসেম্বরে সমাপ্ত বছরে তাদের শেয়ার প্রতি আয় ৫ টাকা ১৭ পয়সা, শেয়ার প্রতি সম্পদমূল্য ৭৮ টাকা ৫৩ পয়সা, নিট পরিচালন ব্যয় ৬ টাকা ৬৫ পয়সা। স্ট্যান্ডার্ড ইন্সুরেন্স প্রতিষ্ঠানটি গত বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা ২১ জুন, সকাল সাড়ে ১০টায়, গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে। রেকর্ড ডেট ১০ মে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে তাদের শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ টাকা ৬১ পয়সা, শেয়ার প্রতি সম্পদমূল্য ১২৯ টাকা ৬৬ পয়সা, নিট পরিচালন ব্যয় ১১ টাকা ৮৮ পয়সা। ফেডারেল ইন্সুরেন্স প্রতিষ্ঠানটি ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা হবে ৫ জুলাই, সকাল ১১টায়; ৬৩ নিউ ইস্কাটন রোডের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে। রেকর্ড ডেট ১৮ মে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে তাদের শেয়ার প্রতি আয় ১ টাকা ৩২ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ১৫ টাকা ১০ পয়সা, নিট পরিচালন ব্যয় ৩ টাকা ৯৮ পয়সা। ইনটেক অনলাইন লিমিটেড প্রতিষ্ঠানটি ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা ৩০ জুন, সকাল ১০টায়, ঢাকা সেনানিবাসের ট্রাস্ট মিলনায়তনে। রেকর্ড ডেট ১৮ মে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে তাদের কর পরবর্তী নিট মুনাফা ১ কোটি ৩৯ লাখ টাকা, নিট সম্পদমূল্য ১৫ কোটি ৯৯ লাখ টাকা, শেয়ার প্রতি আয় ৯৬ পয়সা এবং নিট পরিচালন ব্যয় ২৪ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/০০১৩ ঘ.