২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ দিন পর চাঙা পুঁজিবাজার

সাধারণ সূচক পৌনে ৩০০ পয়েন্ট বাড়ার মধ্য দিয়ে তিন দিন পর চাঙা হলো ঢাকার পুঁজিবাজার। বেড়েছে প্রায় সব শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ সূচক পৌনে ৩০০ পয়েন্ট বাড়ার মধ্য দিয়ে তিন দিন পর চাঙা হলো ঢাকার পুঁজিবাজার। বেড়েছে প্রায় সব শেয়ারের দামও। গত বৃহস্পতিবার সাধারণ সূচক বাড়ার পর টানা দরপতন চলছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সোমবার ২১২ পয়েন্ট হারানোর পর মঙ্গলবারও সূচক কমেছিলো ৫৭ পয়েন্ট। এর ধারাবাহিকতায় বুধবার দিনের শুরুতেই সূচক কমতে থাকে। তবে দুপুরেই ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। দিন শেষে ডিএসইতে সূচক দাঁড়িয়েছে ৬০৮৩ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ২৭৬ পয়েন্ট কম। সারাদিনে ৫০৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা গত দিনের চেয়ে ৬১ কোটি টাকা বেশি। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিলো ৪৪৬ কোটি টাকা। লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪টির, ৩টির দাম অপরিবর্তিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৬৪০ ঘ.