ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার ঘটনায় 'মিথ্যা' প্রতিবেদন প্রকাশ করার অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদসহ চার জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
প্রতিষ্ঠানটির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ কিউ এম সোহেল রানা রোববার দুপুরে তদন্ত কমিটির সদস্য ইব্রাহিম খালেদ, মোহাম্মদ আব্দুল বারী, তৌফিক আহমেদ চৌধুরী ও নিহাদ কবিরকে এই নোটিশ দেন।
নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ পরিশোধ এবং বিডি থাই সম্পর্কে 'অসত্য ও বানোয়াট' প্রতিবেদন প্রকাশ করার জন্য লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে।
এই 'অনুরোধ' না মানা হলে ইব্রাহিম খালেদসহ চার জনের বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, 'জনাব খালেদ গত ৭ ও ৮ এপ্রিল এটিএন বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, একটি কোম্পানির সঙ্গে যোগসাজশে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ১৫ কোটি টাকা পাচার বা স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে।'
বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের আইনজীবী নোটিশে বলেছেন, "আপনি ও আপনার সহযোগীদের এসব অসত্য, আশালীন, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্যের কারণে সামাজিক, আর্থিক ও ব্যবসায়িকভাবে কোম্পানির সুনাম ক্ষুণ
bdnews24