সিলেট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দেশের ৪৩টি বাগান দীর্ঘদিন ধরে রাজস্ব ফাঁকি দিয়ে চা উৎপাদন করছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা।
তিনি চা বাগানগুলোর সংশ্লিষ্টদের প্রতি রাজস্ব নিশ্চিত করার আহ্বান জানান।
ইজারাবিহীন পড়ে থাকা বাগানগুলোর ইজারার বিষয়ও দ্রুত নিস্পত্তি করার উপর গুরুত্বারোপ করেন।
শনিবার দুপুরে সিলেট বিভাগের চা বাগানগুলোর ইজারা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, জাতীয় প্রয়োজনেই চা বাগানগুলোর উৎপাদন বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে আইন ও বিধিবিধান লঙ্ঘন করা যাবে না।
ভুমি মন্ত্রণাললের সচিব মো. আতহারুল ইসলমামের সভাপতিত্বে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে এ সভায় বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মাদ হাশিম, মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভুষণ বড়
bdnews24