২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বিনাশুল্কের রপ্তানিতে কোটা বেড়েছে

বাংলাদেশের তৈরি পোশাকের কোটামুক্ত রপ্তানির সীমা ৮০ লাখ পিস থেকে ১ কোটি পিসে উন্নীত করেছে ভারত। আর তা এ বছর থেকে প্রযোজ্য হবে বলে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাকের কোটামুক্ত রপ্তানির সীমা ৮০ লাখ পিস থেকে ১ কোটি পিসে উন্নীত করেছে ভারত। আর তা এ বছর থেকে প্রযোজ্য হবে বলে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা জানান, ৩ লাখ টন চাল ও ২ লাখ টন গম শিগগিরই তার দেশ পাঠাবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সফরের সময়ে বাংলাদেশ ৫ টন খাদ্যশস্য আমদানির বিষয়টি চূড়ান্ত করে। বাংলাদেশ ৬১টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়ে আসছে। প্রতিবেশী দেশকে এ সুবিধা দেওয়ার বিষয়টি নয়াদিল্লির সক্রিয় বিবেচনায় রয়েছে বলে আনন্দ শর্মা জানান। সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ফারুখ খানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৪৪০ ঘ.