২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএস'র চালসহ ডিলার আটক

খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ডিলারকে আটক করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

গোপালগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এক ডিলারকে আটক করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার পীড়ারবাড়ী বাজারে একটি দোকানে অভিযান চালিয়ে ২৬ বস্তা ওএমএসের চাল উদ্ধার করা হয়। আটক সুনীল হালদার (৪২) পীড়ারবাড়ী বাজারের ডিলার। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবীর মাহামুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনীল হালদার ৫ দশমিক ৯৬ মেট্রিক টন (১১৯ বস্তা) ওএমএসের চাল কোটালীপাড়া খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। এরমধ্যে ৯৩ বস্তা চাল তিনি কালোবাজারে বিক্রি করে দেন। শুক্রবার বাজার পরিদর্শনে গিয়ে তার দোকানে মাত্র ২৬ বস্তা চাল দেখে চালসহ তাকে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুনীল ৪০ বস্তা চাল কালোবাজারে বিক্রির কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২১৫০ ঘ.