২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেকে দুটি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৭৭ কোটি টাকা ব্যয়ের দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার ৭৭ কোটি টাকা ব্যয়ের দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী একে খন্দকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় সভাপতিত্ব করেন। প্রকল্পগুলো বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত হবে। অনুমোদন প্রকল্প দুটি হলো- তথ্য মন্ত্রণালয়ের ২৬ কোটি টাকা ব্যয়ে "বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ট্রান্সমিটার ডিজিটাইজেশন ও আধুনিকায়ন প্রকল্প" এবং ৫১ কোটি টাকা ব্যয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের "বাংলাদেশ ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ (১ম সংশোধিত) প্রকল্প"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/পিডি/১৯২১ ঘ.