ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড অনুমোদনের পরদিন ঢাকার পুঁজিবাজারে চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও তিন ঘণ্টা পর সূচক কমেছে।
মঙ্গলবার শুরুতেই সূচক বেড়ে যায়। তবে এরপর ধীরে ধীরে তা কমতে থাকে। দুপুর ২টায় তা ঋণাত্মক পথে যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুপুর ২টা ০২ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬৩০৯ দশমিক ৩১ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৮ পয়েন্ট কম।
ওই সময় নাগাদ ৫২৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৭১৫ কোটি টাকা।
লেনদেন হওয়া ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৬টির। ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৪১০ ঘ.
bdnews24