২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুডিস রেটিংয়ে বাংলাদেশ 'স্থিতিশীল'

আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের মূল্যায়নে 'স্থিতিশীল' (বিএ৩) রেটিং ধরে রেখেছে বাংলাদেশ। এই রেটিং অনুযায়ী, শ্রীলংকার চেয়ে এক ধাপ ও পাকিস্তানের চেয়ে তিন ধাপ এগিয়ে ফিলিপাইনের সমান পর্যায়ে রয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের মূল্যায়নে 'স্থিতিশীল' (বিএ৩) রেটিং ধরে রেখেছে বাংলাদেশ। এই রেটিং অনুযায়ী, শ্রীলংকার চেয়ে এক ধাপ ও পাকিস্তানের চেয়ে তিন ধাপ এগিয়ে ফিলিপাইনের সমান পর্যায়ে রয়েছে বাংলাদেশ। গত বছরের মতো এবারো দক্ষিণ এশিয়ায় কেবল ভারত এই মূল্যায়নে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "মুডিস আজ (সোমবার) তাদের বার্ষিক রেটিং পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১০ সালে বাংলাদেশকে প্রথমবারের মতো ক্রেডিট রেটিংয়ে অন্তর্ভুক্ত করে বিএন৩ অর্থাৎ 'স্থিতিশীল' অর্থনীতি হিসেবে চিহ্নিত করেছিল তারা। ২০১১ সালেও বাংলাদেশের জন্য তাদের এ মূল্যায়ন অপরিবর্তিত রয়েছে, যা বাংলাদেশের অর্থনীতির জোরালো অগ্রগতির স্বীকৃতি।" ডেপুটি গভর্নর জানান, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মূল্যায়নে বাংলাদেশ ফিলিপাইনের সমান পর্যায়ে থেকে শ্রীলঙ্কার চেয়ে একধাপ ও পাকিস্তানের চেয়ে তিনধাপ এগিয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে কেবল ভারত। প্রতিবেদনে মুডিস বলেছে, রেটিংয়ে আরো উন্নতির জন্য বাংলাদেশের ভৌত অবকাঠামোর উন্নয়ন, সরকারের রাজস্ব ভিত্তির প্রসার, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও দ্রুততর অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজন। প্রতিবেদনের বিভিন্ন দিক ব্যাখ্যা করে ডেপুটি গভর্নর বলেন, মুডিসের পর্যালোচনায় বাংলাদেশের অর্থনীতির বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদে বাংলাদেশের আর্থিক ও লেনদেনের ভারসাম্য যুক্তিসঙ্গত পর্যায়ে রয়েছে। এর ফলে দেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আগামীতেও বজায় থাকবে। কর ভিত্তির সম্প্রসারণ, বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় ব্যাপক কর্মসূচি, অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ, ক্রমবর্ধমান আমদানি, রপ্তানি ও বিনিয়োগ (বিশেষ করে জাহাজ নির্মাণশিল্প ও তথ্য প্রযুক্তি খাতে) বাংলাদেশের মধ্যমেয়াদী প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে বলেও মনে করে মুডিস। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে প্রবাসী আয়, তৈরি পোশাক রপ্তানিতে অব্যাহত প্রবৃদ্ধি এবং ক্ষুদ্র ঋণদান কার্যক্রম উল্লে