ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ১০ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে দুজনের পদোন্নতি হয়েছে নির্বাহী পরিচালক পদে।
রোববার এসইসি'র এক সভায় পদোন্নতির এ সিদ্ধান্ত হয়।
দুজন পরিচালককে নির্বাহী পরিচালক করা হয়েছে। এরা হলেন- আশরাফুল ইসলাম ও হাসান মাহমুদ।
এসইসি'র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, আট উপ-পরিচালকের পদোন্নতিও অনুমোদন করেছে এসইসি।
গত জানুয়ারির মাঝামাঝি এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভুঁইয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর সংস্থাটির পরিচালনা পর্ষদে এটি প্রথম পরিবর্তন। পুঁজিবাজারে রেকর্ড পতনের পর ওএসডি করা হয় তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/পিডি/২১০৬ ঘ.
bdnews24