এসইসিকে দক্ষ করার সুপারিশ
পুঁজিবাজারে অস্থিরতা নিয়ে গঠিত তদন্ত কমিটি বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির অদক্ষতার বিষয়টি তুলে ধরে প্রতিষ্ঠানটিকে আরো কার্যকর করার সুপারিশ করেছে।
বাজারে কারসাজির পেছনে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্ত কমিটি।
বাজার থেকে অর্থ পাচারের বিষয়টি তদন্তে পাওয়া গেছে জানিয়ে কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেছেন, তবে তা কোনোভাবেই বিএনপির দাবি করা ৮৪ হাজার কোটি টাকা নয়। এর পরিমাণ হতে পারে ৪ থেকে ৫ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর প্রতিবেদনের তদন্তের বিভিন্ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খালেদ এ কথা বলেন।
প্রতিবেদনের বিস্তারিত বিষয় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
