২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক পড়লেও বেড়েছে লেনদেন

ঊর্ধ্বগতি দিয়ে শুরু হলেও সূচক পতনের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে দুই পুঁজিবাজারে লেনদেন। অবশ্য লেনদেন বেড়েছে আগের দিনের চেয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊর্ধ্বগতি দিয়ে শুরু হলেও সূচক পতনের মধ্য দিয়ে মঙ্গলবার শেষ হয়েছে দুই পুঁজিবাজারে লেনদেন। অবশ্য লেনদেন বেড়েছে আগের দিনের চেয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক সোমবারের তুলনায় ৮০ পয়েন্ট কমে যায়। তবে এদিন লেনদেন বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। দিনের শুরুতেই ধীর গতিতে বাজার বাড়তে শুরু করে। বেলা সাড়ে ১১টা নাগাদ বাজারে ৮২ পয়েন্ট যোগ হয়। এরপর থেকে ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলতে থাকে। দুপুর পর্যন্ত বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও একটার পর থেকে এই সংখ্যা কমে আসতে শুরু করে। দিনশেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৪৫৫ পয়েন্ট এবং সার্বিক সূচক ৬৩ পয়েন্ট কমে ৫৩৫৪ পয়েন্ট। ডিএসইতে ২৬১টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের মধ্যে ৯৪টির দাম বেড়েছে, কমেছে ১৫৯টি। মোট হাতবদল হয়েছে ৭ কোটি ৬৬ লাখ শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড যার বাজারমূল্য ১১৪৮ কোটি টাকা। শীর্ষ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- আফতাব অটো, কনফিডেন্স সিমেন্ট, বে