ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারটি প্রতিষ্ঠান ২০১০ সালের জন্যে লভ্যাংশ প্রস্তাব করেছে।
ইসলামিক ফাইন্যান্স ১৬ শতাংশ স্টক লভ্যাংশ, ইউনাইটেড লিজিং ৭৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ, বিএসআরএম স্টিল ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি.
প্রতিষ্ঠানটি ২০১০ সালের জন্যে ১৬ শতাংশ স্টক লভ্যাংশ প্রস্তাব করেছে। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ১৯ মে, সকাল সাড়ে ১০টায়, কাকরাইলের ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে। রেকর্ড ডেট ১২ এপ্রিল।
২০১০ সালে সমাপ্ত বছরের জন্যে শেয়ার প্রতি আয় ২০.৯১ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ১৫৬.৫৯ টাকা, শেয়ার প্রতি নেট পরিচালন তারল্য ১৭ টাকা।
ইউনাইটেড লিজিং.কোম্পানি লি.
প্রতিষ্ঠানটি ৭৫ শতাংশ স্টক লভ্যাংশ ও ৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৯ জুন, সকাল ১১টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রেকর্ড ডেট ২৮ এপ্রিল।
২০১০ সালে সমাপ্ত বছরের জন্যে নেট মুনাফা ৩৭ কোটি ৭০ লাখ টাকা, শেয়ার প্রতি আয় ৭১.৬৪ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ৩০৭ টাকা, শেয়ার প্রতি নেট পরিচালন তারল্য ৫৮.০৮ টাকা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড
প্রতিষ্ঠানটি ২০১০ সালের জন্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২ জুন, সকাল ১১টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রেকর্ড ডেট ২০ এপ্রিল।
২০১০ সালে সমাপ্ত বছরের জন্যে নেট মুনাফা ১৫ কোটি টাকা, শেয়ার প্রতি আয় ৫০.০১ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ২৪১ টাকা, শেয়ার প্রতি নেট পরিচালন তারল্য নেগেটিভ ১.৫২ টাকা।
বিএসআরএম স্টিলস লিমিটেড
প্রতিষ্ঠানটি ২০১০ সালের জন্যে ২০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৩১ মে, সকাল ১১টায়, চট্টগ্রামের ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স ভবনে। রেকর্ড ডেট ১২ এপ্রিল।
২০১০ সালে সমাপ্ত বছরের জন্যে নেট মুনাফা ৯৬ কোটি ৪০ লাখ টাকা, শেয়ার প্রতি আয় ৫৩.১২ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য ৭৮.৭১ টাকা, শেয়ার প্রতি নেট পরিচালন তারল্য নেগেটিভ ৩৮.২৬ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩১৫ ঘ.
bdnews24