২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের শুরুতে চাঙা পুঁজিবাজার

সপ্তাহের শেষ দিনে ঢাকার পুঁজিবাজারে পৌনে এক ঘণ্টার লেনদেনে সূচক বেড়েছে ১০০ পয়েন্ট। সেই সঙ্গে বেড়েছে প্রায় সব শেয়ারের দাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 05:59 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনে ঢাকার পুঁজিবাজারে পৌনে এক ঘণ্টার লেনদেনে সূচক বেড়েছে ১০০ পয়েন্ট। সেই সঙ্গে বেড়েছে প্রায় সব শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার শুরু থেকে সাধারণ সূচকের ঊধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। সকাল ১১টা ৪২ মিনিটে সূচক ছিলো ৬৩৬১ দশমিক ৯২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১১২ পয়েন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ বেশি। ওই সময় পর্যন্ত ২০৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১টির। ৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৫৫ ঘ.