ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালমান এফ রহমান ও আব্দুল মুক্তাদির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) সভাপতি ও মহাসচিব হিসাবে পুননির্বাচিত হয়েছেন।
সোমবার রাজধানীর একটি হোটেলে বিএপিআই'র বার্ষিক সাধারণ সভায় ১৬ সদস্যের এ নির্বাহী কমিটি নির্বাচন করা হয়।
আগামী ১ এপ্রিল থেকে নতুন কমিটির দায়িত্ব শুরু হবে।
সালমান এফ রহমান ব্যবসায়িক গোষ্ঠি বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা লিমিটেডের মালিকানাও এ গ্রুপের।
আব্দুল মুক্তাদির ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/পিডি/২৩৪০ ঘ.
bdnews24