ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল আরাফা ব্যাংক, এপেক্স এডেলসি ও ইসলামী ব্যাংক ২০১০ সালের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ দেওয়া হবে বোনাস শেয়ারে।
এছাড়া আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড ২০১০ সালে শেষ হওয়া বছরের জন্যে মুনাফা ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে রোববার প্রকাশ করা হয়েছে এ তথ্য।
আল আরাফা ইসলামী ব্যাংক
আল-আরাফা ইসলামী ব্যাংক ২০১০ সালের জন্য ২৬ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি ১০০ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের ২৬টি বোনাস শেয়ার দেবে প্রতিষ্ঠানটি।
এ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা ১০ মে, সকাল ১০টা, আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে। রেকর্ড ডেট ১০ এপ্রিল। অর্থাৎ ওই তারিখ পর্যন্ত যাদের পোর্টফোলিওতে শেয়ার থাকবে, কেবল তারাই বোনাস শেয়ার পাবেন।
২০১০ সালে প্রতিষ্ঠানটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪ টাকা ৫ পয়সা।
এপেক্স এডেলসি
২০১০ সালের জন্যে ৪০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে এপেক্স এডেলসি।
তাদের বার্ষিক সাধারণ সভা ৩ মে, সকাল ১১টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রেকর্ড ডেট ১০ এপ্রিল।
২০১০ সালের জন্যে প্রতিষ্ঠানটির ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২০২ টাকা ৮৭ পয়সা।
ইসলামী ব্যাংক
২০১০ সালের জন্যে ৩৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে ইসলামী ব্যাংক।
প্রতিষ্ঠানটির অতিরিক্ত সাধারণ সভা ও বার্ষিক সাধারণ সভা একইসঙ্গে অনুষ্ঠিত হবে ১৮ মে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। রেকর্ড ডেট ১৩ এপ্রিল। সময় সম্পর্কে পরে জানানো হবে।
২০১০ সালের জন্যে প্রতিষ্ঠানটির ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬০ টাকা ২১ পয়সা।
আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ড
প্রতিষ্ঠানটি ২০১০ সালের জন্যে ১২.৩৫ শতাংশ মুনাফা ঘোষণা করেছে। মুনাফায় তালিকাভুক্তির জন্যে রেকর্ড ডেট ১৩ এপ্রিল। মুনাফার হার অনুযায়ী ১০০০ টাকা মূল্যের প্রতিটি বন্ডের বিপরীতে ১২৩ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে।
১৮ মে ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের পর ৩০ দিনের মধ্যে মুনাফার টাকা বিতরণ করা হবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৮০২ ঘ.
bdnews24