ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনে ঢাকার পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। আগের দিনের মতো সূচকের সঙ্গে এদিনও পড়েছে বেশিরভাগ শেয়ারের দাম।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম কমেছে ২১৭টির, বেড়েছে ৩১টির এবং বাকি দুটির দাম ছিলো অপরিবর্তিত।
হাত বদল হয়েছে ১ লাখ ৭৬ হাজার ২১৮টি শেয়ার, যার বাজার মূল্য ৮৬৭ কোটি ২ লাখ টাকা প্রায়।
দিনশেষে সাধারণ সূচক আগের দিনের তুলনায় ১৭৬ দশমিক ০৯ পয়েন্ট কমে ছয় হাজার ১৬৪ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
পড়েছে সার্বিক বা ডিএসআই সূচক। আগের দিনের চেয়ে ১৪৩ দশমিক ২৩ পয়েন্ট কমে হয়েছে ৫ হাজার ১১১ দশমিক ০৫ পয়েন্ট।
ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও ছিলো পতনমুখী।
এ বাজারে মোট লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে মাত্র ৯টির, কমেছে ১৮২টির এবং বাকি তিনটির দাম ছিলো অপিরিবর্তিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/এমআই/১৫৫৩ ঘ.
bdnews24